× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:৩৬ এএম

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-শরীফুলদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১০:৩৬ এএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করার পর ব্যক্তিগত অর্জনেও বড় সুসংবাদ পেল টাইগাররা। কিউইদের বিপক্ষে মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় ও পেসার শরীফুল ইসলাম র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন।

সিরিজজুড়ে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয় আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়েছেন। দুই ম্যাচে ৮৪ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই মিডল অর্ডার ব্যাটার বর্তমানে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন। 

উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক লিটন দাসেরও। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে ২৬ রানের ইনিংস খেলা লিটন ১ ধাপ এগিয়ে বর্তমানে ব্যাটারদের তালিকায় ৫২তম স্থানে রয়েছেন।

বোলিং বিভাগেও টাইগারদের দাপট অব্যাহত রয়েছে। দুই ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি কিপটে বোলিং করা অফস্পিনার শেখ মেহেদী হাসান ১ ধাপ এগিয়ে তালিকার ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে র‍্যাঙ্কিংয়ের তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

সিরিজের দুই ম্যাচে ৪ উইকেট শিকার করে শরীফুল একলাফে ৯ ধাপ টপকে গেছেন। বোলারদের তালিকায় এখন ৫৪তম অবস্থানে রয়েছেন এই তরুণ পেসার। অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকায় অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ১ ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!