ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা।
আজ শুক্রবার (০৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচে। এই টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক।
লাল বলের ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে অতীতে খুব বেশি একটা খেলার সুযোগ পায়নি টাইগাররা। দুই দশকের বেশি সময় ধরে টেস্ট খেলা দলটি এ সময়ের মধ্যে মাত্র ১৫ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২ বারই হেরেছে, জয় মাত্র ২ বার। এবং ১ বার ড্র করে লাল সবুজের দল।
লাল বলে এই দুই দলের সর্বশেষ দেখা হয় ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। সে সময়ে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০২৪ সালের সেই স্মৃতি নিয়েই আজ মিরপুরের মাঠে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন