ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম টেস্টে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথ খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে লাল সবুজের দল।

আজ শুক্রবার (০৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচে। এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।

আজকের খেলায় দু-দলের একাদশ

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, মো. সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মো. তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান: আযান আওয়াইস, ইমাম-উল-হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, নোমান আলী, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।