× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০২ পিএম

প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:০২ পিএম

অধিনায়ক নাজমুল হোসেন ও মুমিনুল হক গড়েছেন ১৭০ রানের জুটি।  ছবি- সংগৃহীত

অধিনায়ক নাজমুল হোসেন ও মুমিনুল হক গড়েছেন ১৭০ রানের জুটি। ছবি- সংগৃহীত

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। শেষ সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হলো সাড়ে পাঁচটায়। তাতে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। 

আজ শুক্রবার (০৮ মে) সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনের ১০১ ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসের কল্যাণে। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।

মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে কাল দিনের খেলা শুরু করবেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!