× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৩৩ এএম

পাঞ্জাবের রানের পাহাড় টপকে দিল্লির জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১ ওভার হাতে রেখেই ৩ উইকেটে পাঞ্জাব কিংসকে পরাজিত করে অক্ষর প্যাটেলের দল।

টস জিতে শুরুতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর চড়াও হন পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আরিয়া। মাত্র ৩৩ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংসে তিনি ৬টি ছক্কা হাঁকান। 

এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেললে বড় সংগ্রহের পথে হাঁটে পাঞ্জাব। শেষ দিকে সূর্যংশ শেজগের মাত্র ৮ বলে ২১ রানের ক্যামিওতে ভর করে ৫ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে পাঞ্জাব কিংস। দিল্লির হয়ে মাধব তিওয়ারি ২টি উইকেট শিকার করেন।

২১১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল ও অভিষেক পোড়েলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে দিল্লি ক্যাপিটালস। তবে পাল্টা আক্রমণ চালিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক অক্ষর প্যাটেল। 

মাত্র ৩০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৫৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অক্ষর বিদায় নিলেও অভিজ্ঞ ডেভিড মিলার নিজের হার্ড-হিটার ইমেজের প্রতি সুবিচার করে ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলে দিল্লির জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন।

ম্যাচের শেষ দিকে পাঞ্জাবের আর্শদীপ সিং দুর্দান্ত বোলিং করে দিল্লিকে চাপে ফেললেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আশুতোষ শর্মা ও মাধব তিওয়ারি। আশুতোষ ১০ বলে ২৪ রান করে সমীকরণ সহজ করে দেন। 

এরপর বল হাতে সফল হওয়া মাধব তিওয়ারি ব্যাট হাতেও খেলেন ৮ বলে অপরাজিত ১৮ রানের এক কার্যকর ইনিংস। শেষ পর্যন্ত আকিব নবী দারের মাত্র ২ বলে ১০ রানের ঝোড়ো ফিনিশিংয়ে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি।

রূপালী বাংলাদেশ

Link copied!