× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:২৯ পিএম

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:২৯ পিএম

জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস।  ছবি : সংগৃহীত

জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে দুর্দান্ত জয়ের পর দুই ধাপ এগিয়ে সালমান আগার দলকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা।

মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেন নাহিদ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছিল শান্তর দল। ফলে অবস্থান ছিল অষ্টম। তবে পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৪৪.৪৪। এতে ৯ দলের টেবিলে ছয়ে উঠে এসেছে লাল-সবুজরা। অন্যদিকে এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।

বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা আছে তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

রূপালী বাংলাদেশ

Link copied!