× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার আশা তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের স্পিডস্টার তাসকিন আহমেদ দীর্ঘদিন ধরেই চিরচেনা ২২ গজে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর সবশেষ ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন।

পরে গোড়ালির চোটের কারণে বাংলাদেশের এই তারকা পেসার মাঠের বাইরে ছিটকে যান।

গোড়ালির ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন পেসার তাসকিন আহমেদ। আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই আশার কথা জানান।

তাসকিন বলেন, ‘এক্সাক্টলি কবে ফিরব এটা আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে।

তিনি আরও বলেন, এভাবে যেমনে চলছে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন নাই যদি এভাবে সুন্দর স্মুথলি যাই তাহলে তো খুবই ভালো।’

উল্লেখ্য, গোড়ালির চোটে ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন। চোট সারাতে ইংল্যান্ডে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখিয়েছেন তিনি। বর্তমানে দেশে ফিরে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন এবং রানিং সেশনে মনোযোগ দিচ্ছেন।

ইংল্যান্ডে যাওয়ার আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি রয়েছে। এবং এটা ম্যানেজ করেই তাকে খেলতে হবে। তার ব্যথা আসা-যাওয়ার মধ্যে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!