ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাওয়ার প্লে-তে ভালো সংগ্রহ আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে বাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় আয়ারল্যান্ড।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এদিন আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে আসে টিম টেক্টর ও পল স্টার্লিং। ব্যাটিংয়ে নেমেই মারকুটে স্বভাবে ব্যাট চালায় দুই ব্যাটার। তাদের মারকুটে ব্যাটিংয়ে প্রথম চার ওভারে চলে আসে ৪০ রান।

দুই ওপেনারের তাণ্ডবে যখন বড় সংগ্রহের পথে আইরিশরা, তখনি বল হাতে আসে টাইগার পেসার তানজিম সাকিব। ওভারের প্রথম বল ডট, দ্বিতীয় বলে তুলে নেন উইকেট।

দলীয় ৪০ রানের মাথায় সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আইরিশ অধিনায়ক। আউট হওয়ার আগে ১৮ বলে ব্যাক্তিগত ২১ রান সংগ্রহ করেন পল স্টার্লিং।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৮ রান। ৭ বলে ৭ রানে খেলছেন হ্যারি টেক্টর এবং ১১ বলে ২০ রান নিয়ে ব্যাট করছে টিম টেক্টর।

বল হাতে বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন তানজিম হাসান সাকিব।