× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৪৮ পিএম

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই শাকিব খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। দলের মালিকানা থাকায় তিনি শুধু খেলোয়াড়দের সমর্থন ও অনুপ্রেরণা দেননি, বরং দল পরিচালনার নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সরাসরি যুক্ত ছিলেন।

শাকিবের সঙ্গে থাকায় দলের খেলা এবং বিপিএল প্রচারণার ক্ষেত্রে বিশেষ আগ্রহ ও নজর কাড়েছিল ভক্তদের। তবে চলতি মৌসুমে বিসিবির সঙ্গে ঢাকা ক্যাপিটালস পুনরায় চুক্তিবদ্ধ হলেও এবার শাকিব খান দলটির সঙ্গে থাকছেন না।

ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে, শাকিব এবার দল পরিচালনা বা মালিকানায় নেই।

এদিকে, আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের বহুল প্রত্যাশিত এই নিলাম।

এবারের বিপিএল নিলামে অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস।

নিলাম থেকে প্রতিটি দলকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে।

বিদেশি ক্রিকেটার নিতে হবে ন্যূনতম দুজনকে। যদিও সর্বোচ্চ কোনো নির্ধারিত সীমা নেই। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট স্কোয়াড সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ ২২ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!