× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:২৬ পিএম

১৮-তেই ইয়ামালের অবিশ্বাস্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৮:২৬ পিএম

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

আধুনিক ফুটবলের নতুন বিস্ময়বালক হিসেবে বার্সেলোনার লামিন ইয়ামাল নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তাতে ফুটবল ইতিহাসের দুই সর্বকালের সেরা মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পেছনে ফেলে দিয়েছেন এই স্প্যানিশ কিশোর।

মাত্র ১৮ বছর বয়সেই ক্যারিয়ারে ১০০টি গোলের অবদানে (সরাসরি গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে) নাম লিখিয়েছেন ইয়ামাল। ফুটবল পরিসংখ্যানভিত্তিক মাধ্যম ‘ফুটবল অন টিএনটি স্পোর্টস’-এর বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এসেছে। 

পরিসংখ্যান বলছে, মেসি এবং রোনালদোর মতো কিংবদন্তিদেরও এই মাইলফলক স্পর্শ করতে ২১ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।

মেসি ও রোনালদোর চেয়ে কতটুকু এগিয়ে? ক্রিশ্চিয়ানো রোনালদো যখন তার ক্যারিয়ারের প্রথম ১০০টি গোল কন্ট্রিবিউশন পূর্ণ করেন, তখন তার বয়স ছিল ২১ বছর ১০ মাস ২৬ দিন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজেকে বিধ্বংসী স্ট্রাইকার হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় ছিলেন তিনি।

অন্যদিকে, বার্সেলোনার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসি এই মাইলফলকে পৌঁছান ২১ বছর ৫ মাস ৩ দিন বয়সে। অর্থাৎ, ইয়ামাল তার আইডল মেসির চেয়েও প্রায় তিন বছর আগেই এই কীর্তি নিজের ঝুলিতে পুরেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!