× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:১৪ পিএম

বার্সেলোনার রাডারে এবার দিওমান্দে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:১৪ পিএম

ইয়ান দিওমান্দে। ছবি : সংগৃহীত

ইয়ান দিওমান্দে। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের দলবদল বাজারে ফের আলোচনায় স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। আগামী ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে কাতালান ক্লাবটি এবার নজর দিয়েছে বুন্দেসলিগার বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান তরুণ তুর্কি ইয়ান দিওমান্দের দিকে। 

তবে আরবি লাইপজিগের এই ১৯ বছর বয়সি উইঙারকে দলে ভেড়ানো বার্সার জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে জানা যায়, বাম প্রান্তের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে আইভরিয়ান এই তরুণকে প্রয়োজন মনে করছে বার্সেলোনার স্পোর্টিং ডিপার্টমেন্ট। 

বিশেষ করে মার্কাস র‍্যাশফোর্ডের উচ্চ বেতন এবং ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে দিওমান্দেকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছেন কোচ ও ক্লাব কর্তারা। 

দিওমান্দের গতি, অসাধারণ ড্রিবলিং দক্ষতা এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করার ক্ষমতা তাকে ইউরোপের বড় ক্লাবগুলোর কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

তবে এই আগ্রহ বাস্তবে রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দিওমান্দের আকাশচুম্বী বাজারমূল্য। জার্মান ক্লাব আরবি লাইপজিগ তাদের এই সেনসেশনাল তারকার জন্য ১১৫ মিলিয়ন ডলারের বেশি দাবি করছে। 

২০৩০ সাল পর্যন্ত লাইপজিগের সাথে চুক্তিবদ্ধ থাকায় দর কষাকষির পুরো নিয়ন্ত্রণই এখন জার্মানির ক্লাবটির হাতে। 

স্কাই স্পোর্টস আরও জানায়, দিওমান্দের বেতন বাড়িয়ে তাকে আরও দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে লাইপজিগ।

দিওমান্দেকে পাওয়ার দৌড়ে বার্সেলোনা একা নয়। বায়ার্ন মিউনিখ, লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হেভিওয়েট ক্লাবগুলোও তাকে দলে নিতে ওত পেতে আছে। 

অনেক ক্লাব ইতোমধ্যে ৭০ মিলিয়ন ডলার থেকে বিডিং শুরু করার ইঙ্গিত দিয়েছে, যা বর্তমান আর্থিক পরিস্থিতিতে বার্সার জন্য বড় একটি ধাক্কা। 

রূপালী বাংলাদেশ

Link copied!