× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:২৭ পিএম

থাই ক্লাবকে হারিয়ে সাফের প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের মিশনের প্রস্তুতিটা দারুণভাবে শুরু করল বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে ফুটবল খেলেছে ঋতুপর্ণা-আনিকা সিদ্দিকীরা।

ব্যাংককের কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ফিটনেস ও কৌশলী ফুটবল পরখ করে নিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সাবিনা খাতুনদের উত্তরসূরিরা। 

ফল পেতেও খুব বেশি সময় লাগেনি, ম্যাচের ১৫ মিনিটেই ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক শটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতির পর থাই ক্লাবটি ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উমহেলা মারমা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

থাইল্যান্ডের মাটিতে ১৫ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। আগামী ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব।

টানা তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে আগামী ২১ মে থাইল্যান্ড থেকে সরাসরি ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ২৫ মে থেকে শুরু হবে সাফের মূল আসর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ এবার খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শক্তিশালী ভারত ও মালদ্বীপ।

২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে গ্রুপ পর্বের সবচেয়ে বড় লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

রূপালী বাংলাদেশ

Link copied!