× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৫:৩৭ পিএম

১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৫:৩৭ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেই আসরে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল ও গোল করানোর কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি।

তবে তখন তার গায়ে ছিল ১৯ নম্বর জার্সি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি ছিল হুয়ান রোমান রিকুয়েলমের দখলে।

এরপর ২০০৯ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয় তার নতুন অধ্যায়। পরে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ টানা চারটি বিশ্বকাপে এই জার্সিতেই খেলেছেন তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়েই আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। এবারও তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

আসন্ন বিশ্বকাপে আবারও ১০ নম্বর জার্সি পরবেন মেসি। আর তাতেই গড়বেন নতুন রেকর্ড। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সিতে খেলতে নামবেন তিনি, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ।

এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে খেলেছিলেন।

এদিকে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের জার্সি নম্বরও প্রকাশ করা হয়েছে।

গোলরক্ষক হুয়ান মুসো পেয়েছেন ১ নম্বর জার্সি। জুলিয়ান আলভারেস খেলবেন ৯ নম্বর জার্সিতে। এছাড়া রদ্রিগো দে পল ৭, আলেক্সিস মাক অ্যালিস্টার ২০ এবং লাউতারো মার্তিনেজ খেলবেন ২২ নম্বর জার্সিতে।

অন্যদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জার্সি নম্বর ২৩। এনজো ফার্নান্দেজ পেয়েছেন ২৪ নম্বর জার্সি।

রূপালী বাংলাদেশ

Link copied!