× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:১৭ এএম

বিশ্বকাপের দামি তিন ফুটবলার কারা, খেলবেন কোন দেশের হয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০২:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে ঘিরে বাড়ছে উত্তেজনা। দল সংখ্যা বৃদ্ধি, নতুন ফরম্যাট ও তিন দেশে যৌথ আয়োজনের কারণে এবার আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে খেলোয়াড়দের বাজারমূল্য নিয়ে প্রকাশিত এক সমীক্ষায় সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল (২৫ কোটি ৪০ লাখ ইউরো)।

খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, ভবিষ্যৎ সম্ভাবনা, চুক্তির মেয়াদ ও পুনর্বিক্রয় মূল্যসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করেছে ফুটবল ট্রান্সফার প্ল্যাটফর্ম ‘ট্রান্সফাররুম’। সমীক্ষা অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ বাজারমূল্যের অধিকারী ইয়ামাল। অল্প বয়সেই ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় বাজারে তার চাহিদা সবচেয়ে বেশি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ড। ক্লাব ফুটবলে ধারাবাহিক গোল করার পাশাপাশি ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় তার বাজারমূল্য (১৯ কোটি ৯০ লাখ ইউরো) আকাশচুম্বী।

তৃতীয় অবস্থানে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে (১৯ কোটি ইউরো)। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এমবাপ্পে ফ্রান্সের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। তার নেতৃত্বেই বাজারমূল্যের দিক থেকে সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে ফ্রান্স।

অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র হলেও বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের সামগ্রিক তালিকায় তার অবস্থান দশম। দুই বছর আগে ফিফার বর্ষসেরা হওয়া এই ফরোয়ার্ডের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৮০ লাখ ইউরো।

প্রসঙ্গত, এ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল, যেখানে আগে খেলত ৩২টি দল। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টি, যা আগে ছিল ৬৪টি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির কিংবদন্তি এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। এই ম্যাচের মধ্য দিয়েই স্টেডিয়ামটি গড়বে অনন্য ইতিহাস। কারণ ১৯৭০, ১৯৮৬ ও ২০২৬ তিনটি ভিন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের রেকর্ড হবে এর দখলে।

Link copied!