× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:৫৬ পিএম

অনুশীলনে অংশ নেননি ‘বিদ্রোহী’ ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন ১৮ নারী ফুটবলার। যদিও পরবর্তীতে বাফুফে জানিয়েছিল, ‘বিদ্রোহের’ ঘোষণা থেকে সরে এসেছেন ফুটবলাররা এবং ফিরবেন অনুশীলনেও।

ঈদের ছুটির পরে সোমবার (৭ এপ্রিল) জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। তবে সেখানে যোগ দেয়নি ‘বিদ্রোহী’ ফুটবলারদের কেউই।

তবে জানা গেছে, ‘ব্রিদ্রোহী’ ফুটবলাররা আজ বাফুফে ভবনে কোচ পিটার বাটলারের সাথে মিটিং করেছে। সেখানে আলোচনার পর আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন তারা।

তবে ‘বিদ্রোহী’ ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুন ভূটানে আছেন দেশটির স্থানীয় ক্লাব পারো এফসির হয়ে খেলার জন্য। বাকি খেলোয়াড়দের মধ্যে তহুরা খাতুন দুইদিন ছুটি নিয়েছেন বোন অসুস্থ থাকায়।

এদের ছাড়াও সোমবার অনুশীলনে যোগ দেননি প্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়েই এখনো ক্যাম্পে অংশ নেয়নি তারা।

উল্লেখ্য, আগামী ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে ফিফা উইন্ডো থাকায় দুইটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে বাংলাদেশের।  এছাড়া ১১ থেকে ২১ জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ।  আপাতত এই টুর্নামেন্টগুলো সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ পিটার বাটলার।

আরবি/আরডি

Link copied!