× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০১:০৯ পিএম

বার্সার দুই সতীর্থের লড়াইয়ে রাফিনিয়া সেরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ০১:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার সেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন বার্সেলোনার দুই সতীর্থ রাফিনিয়া এবং লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবেই রাফিনিয়া জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

তবে লামিনে ইয়ামালও বঞ্চিত হননি, তিনি পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার।

মৌসুমজুড়ে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। তার এবং লামিনে ইয়ামালের দুর্দান্ত নৈপুণ্যে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখে। 

গতকাল শুক্রবার লা লিগা কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুমসেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে।

এই মৌসুমে বার্সেলোনা লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে, যদিও শুরুর দিকে কিছুটা পিছিয়ে ছিল। এছাড়া, রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপও জেতে তারা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বার্সাকে।

সব মিলিয়ে, এই মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৫৭ ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন রাফিনিয়া এবং সতীর্থদের ২৫টি গোলে অবদান রেখেছেন। 

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুমে কিছুটা অফ ফর্মে থাকলেও, ২০২৪-২৫ মৌসুমে কোচ হান্সি ফ্লিকের অধীনে তিনি নিজেকে সেরা রূপে মেলে ধরেন। 

সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

অন্যদিকে, অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন প্রতিভাবান লামিনে ইয়ামাল। এই স্প্যানিশ ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন এবং ২৫টি অ্যাসিস্ট রয়েছে তার। 

সম্প্রতি নেশন্স লিগের সেমিফাইনালেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মাত্র ১৭ বছর বয়সেই অনেকেই তাকে ব্যালন ডি’অরের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!