× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৪:০২ পিএম

ইন্টার মিয়ামির অনুশীলনে ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৪:০২ পিএম

ইন্টার মিয়ামির অনুশীলন মাঠে চমক হিসেবে হাজির হলেন ক্লাবটির সহ-মালিক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। 

ইন্টার মিয়ামির অনুশীলন মাঠে চমক হিসেবে হাজির হলেন ক্লাবটির সহ-মালিক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। 

ক্লাব বিশ্বকাপের প্রস্তুতির শেষ মুহূর্তে ইন্টার মিয়ামির অনুশীলন মাঠে চমক হিসেবে হাজির হলেন ক্লাবটির সহ-মালিক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। 

স্থানীয় সময় শনিবার রাতে (বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায়) মিশরের জায়ান্ট আল আহলির বিপক্ষে ম্যাচের আগে এই আকস্মিক উপস্থিতি খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা ছড়ায়।

গ্রে টি-শার্ট, সাদা ক্যাপ ও বাদামি প্যান্ট পরে প্রশান্ত ভঙ্গিমায় মাঠে আসেন বেকহ্যাম। মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি। 

একপর্যায়ে মাঠে পা রাখেন, খেলোয়াড়দের সঙ্গে হেসে কুশল বিনিময় করেন এবং হালকা পায়ে বলও ছোঁয়ান।

তার উপস্থিতিতে অনুশীলন মাঠে তৈরি হয় ভিন্নধর্মী পরিবেশ। খেলোয়াড়দের মুখে হাসি, আর কোচ হাভিয়ের মাসচেরানোর সঙ্গে বেকহ্যামের দীর্ঘ আলাপও নজর কাড়ে।

বৃহত্তর এই ক্লাব বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইন্টার মিয়ামি। ২০২৩ সালে লিগস কাপ জয়ের মাধ্যমে প্রথম শিরোপা জয়ের স্বাদ পাওয়া ক্লাবটির জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। 

বেকহ্যামের এই উপস্থিতি দলের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শনিবার রাতেই শুরু হচ্ছে ইন্টার মিয়ামির বিশ্বযাত্রা। 

রূপালী বাংলাদেশ

Link copied!