ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেসি হাওয়ায় এক গ্লাস পানির দাম ২০০ রুপি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৩৯ পিএম
কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শনিবার লিওনেল মেসির সংক্ষিপ্ত সফর মনে রাখার মতো হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সেটি পরিণত হলো বিশৃঙ্খলা আর হতাশার ঘটনায়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা মাত্র ২২ মিনিটের জন্য উপস্থিত থাকলেও পুরো আয়োজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অনেক দর্শক ব্যক্তিগত সঞ্চয় ভেঙে টিকিট কেটেছেন, কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে এসেছেন। কিন্তু দুর্বল নিরাপত্তা ও অব্যবস্থাপনার কারণে তারা মেসিকে সঠিকভাবে দেখার সুযোগ পাননি।

আর সেই সঙ্গে যুক্ত হলো আরেকটি ‘উচ্চমূল্য’ অভিজ্ঞতা। স্টেডিয়ামে এক গ্লাস ঠান্ডা পানীয়ের দাম রাখা হয়েছিল ১৫০–২০০ রুপি। তাও পানির একটি গ্লাস কিনেও বহু দর্শক মেসিকে এক নজর দেখার আনন্দ পায়নি।

গরম, ভিড় এবং বিশৃঙ্খলার মধ্যে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় দর্শকদের অভিযোগ, এমন উচ্চমূল্যের খাবার-পানীয় বিক্রির সঙ্গে ন্যূনতম দর্শকসেবা নিশ্চিত করা হয়নি।

গতকাল শুক্রবার রাত স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে কলকাতার বিমানবন্দরে পৌঁছান লিও। এবং সেখান থেকে সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। কলকাতা সফরের পর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে আরও ভক্তসভা ও অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের শেষ আয়োজনের আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ এবং কয়েকজন ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা হওয়ারও কথা রয়েছে।