ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবিনা-সুমাইয়া-মাসুরা ফিরছেন সাফ ফুটসাল দলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন ধরে জায়গা না পাওয়া কিছু তারকা খেলোয়াড় এবার নতুন করে আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের জায়গা দিয়েছে আসন্ন সাফ মেয়েদের ফুটসাল চ্যাম্পিয়নশিপে।

আগামী জানুয়ারি মাসে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তা সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।

দলে আছেন অভিজ্ঞ খেলোয়াড়রা—সাবিনা খাতুন (অধিনায়ক), মাসুরা পারভীন, নীলুফার ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার। এছাড়া ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া ও মিশরাত জাহান মৌসুমীকেও দলে রাখা হয়েছে।

প্রাথমিক দলের সম্পূর্ণ তালিকা

সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নীলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, গোলরক্ষকরা– সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানি ও স্বপ্না আক্তার জিলি।

২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। সেবারও সাবিনার নেতৃত্বে খেলে তিন ম্যাচের সবগুলোতেই বাংলাদেশ হেরে যায়। সাবিনা ও সুমাইয়ার ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।