হরমুজ ঘিরে ইরান-আমেরিকার গোলাগুলির পরই বেড়েছে তেলের দাম
মে ৮, ২০২৬, ১১:৫৫ এএম
ফের হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার পরপরই এশিয়ার বাজারে আবারও তেলের দাম বেড়ে গেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা ব্যবহার করে চালানো ‘অপ্ররোচিত’ হামলা প্রতিহত করেছে।...