× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২১ এএম

বেঁচে আছেন খামেনি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:২১ এএম

দুই খামেনি। ছবি : সংগৃহীত

দুই খামেনি। ছবি : সংগৃহীত

সাময়িক যুদ্ধবিরতি থাকলেও মধ্যপ্রাচ্যে এখনো উত্তেজনা ও সংকট অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সুপ্রিম লিডার হিসেবে আলোচনায় থাকা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘খামেনি এখনো প্রকাশ্যে আসেননি। তিনি আহত হলেও জীবিত আছেন। তাকে একটি গোপন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি তার পিতার মতো শক্তিশালী নন; তিনি একজন দুর্বল নেতা।’

মার্কিন সংবাদমাধ্যম  ‘নিউ ইয়র্ক টাইমসে’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। হামলায় তার বাসভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে সময় সেখানে উপস্থিত ছিলেন তার ছেলে মোজতবা খামেনি। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার একটি পায়ে তিন দফা অস্ত্রোপচার করা হয়েছে এবং কৃত্রিম পায়ের প্রয়োজন হতে পারে। এ ছাড়া তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে, যা ধীরে ধীরে সেরে উঠছে।

প্রতিবেদন অনুযায়ী, তার মুখ ও ঠোঁট মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ফলে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। চিকিৎসকদের মতে, তার আরও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।

এদিকে, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ, এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রীও মোজতবার চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় তারা প্রকাশ্যে তার সঙ্গে দেখা করছেন না।

অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়েও মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি স্বীকার করেন, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে এমন সংকট তৈরি হতে পারে- তা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই আগে অনুমান করতে পারেনি।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। তার ভাষায়, ‘যতক্ষণ পর্যন্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা না হবে এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।’

তিনি আরও দাবি করেন, তেহরানকে আমরা অনেকটাই দুর্বল করে দিয়েছি। দেশটির শক্তির মেরুদণ্ড ভেঙে গেছে। 

Link copied!