হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা
ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৩৮ এএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালানো হয়।
ইসরায়েলের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত বলে দাবি করেছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে...