× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:১৮ এএম

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:১৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের হামলার ভিডিও প্রচার থেকেও বিরত থাকার অনুরোধ করেছে সরকার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে কাতারে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাহিরে না যাওয়ার এবং অযথা বাহিরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত বলেও সতর্ক করা হয়।

একই বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Link copied!