‘পুশইন’ ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা বিজেপির
মে ৯, ২০২৬, ০৭:৩৬ পিএম
ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কে ফের কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত দিয়ে ‘পুশইন’ বা জোরপূর্বক মানুষ পাঠানোর আশঙ্কা ঘিরে দুই দেশের মধ্যে বক্তব্য-পাল্টা বক্তব্য চলছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো তাদের নীতিগত অবস্থান, তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে...