× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:২৫ এএম

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এখন পর্যন্ত বিজেপি তিনটি, তৃণমূল কংগ্রেস একটি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) একটি আসনে এগিয়ে রয়েছে। যদিও এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি।

তবে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রবণতায় অধিকাংশ আসনে বিজেপির শক্ত অবস্থানের ইঙ্গিত মিলছে। আনন্দবাজারের তথ্যমতে, গণনা হওয়া ভোটের প্রবণতায় বিজেপি ১০৫ আসনে এবং তৃণমূল ১০৩ আসনে এগিয়ে। হিন্দুস্থান টাইমসের হিসাবে বিজেপি ৪৬ আসনে, বিপরীতে তৃণমূল ২৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এনডিটিভির প্রকাশিত তথ্যে বিজেপি ১৫৪ আসনে এবং তৃণমূল ১২১ আসনে লিড ধরে রেখেছে।

মোট ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগ ওঠায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ওই আসনে পুনর্ভোট হবে ২১ মে এবং সেখানে ভোটগণনা অনুষ্ঠিত হবে ২৪ মে।

সোমবার সকাল থেকে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হয়, এরপর শুরু হয় ইভিএমের ভোট গণনা। এবার সবচেয়ে বেশি ২৭ রাউন্ড ভোটগণনা হবে চুঁচুড়া কেন্দ্রে। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সবচেয়ে কম, ১০ রাউন্ড করে ভোট গণনা অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!