× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪৬ পিএম

ইরানের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানে টানা নয় দিন ধরে একাধিক শহরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার (২০ জুলাই) ভোরে দেশের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিতে।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনও বাণিজ্যিক জাহাজে আর হামলা চালাতে না-পারে, সেই কারণে তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশে সেখানে নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে। তবে কোথায় কোথায় বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তা এখনও স্পষ্ট নয়। হামলার বিস্তারিত কোনও বিবরণ মার্কিন সেনাবাহিনী দেয়নি। 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!