অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র উদ্বোধন
মে ২৩, ২০২৬, ০১:২৫ এএম
মহাকাশ, জিওস্পেশাল বা ভূ-অবস্থানভিত্তিক সমস্যা ও সম্ভাবনার তথ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
যার মূল বিষয়বস্তু ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তিবিষয়ক গবেষণা কেন্দ্র। ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস’ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি...