× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৪ এএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:০৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত গেটে ককটেল নিক্ষেপ করেন। পরে তারা মোটরসাইকেল যোগে দ্রুত শহরের দিকে পালিয়ে যান। বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রক্টর জানান, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হতে পারে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ককটেল নিক্ষেপকারীদের সনাক্তকরণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!