× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:১৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:১৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগ ও জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রগুলোতে নেওয়া হবে পরীক্ষা।

রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রগুলোর জন্য বিস্তারিত করণীয় ও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ভর্তির ওয়েবসাইট থেকে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কেন্দ্র সচিবকে পরীক্ষার্থীদের নামের তালিকা ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিক আসন বিন্যাস করতে হবে এবং প্রতিটি আসনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে।

প্রতিটি কক্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—এই তিন গ্রুপের আসন সংখ্যা ১০-এর গুণিতক রাখতে বলা হয়েছে। কোনো কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকলে নিকটবর্তী অন্য সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা শুরুর অন্তত তিনদিন আগে আসন বিন্যাস প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে হাজিরাপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মুখমণ্ডল মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়া পাশাপাশি বসা পরীক্ষার্থীদের ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়ার নির্দেশনা রয়েছে।

প্রতিটি গ্রুপের জন্য দুটি করে সেট প্রস্তুত রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যেন ওএমআর শিটে গ্রুপ ও সেট কোড সঠিকভাবে পূরণ করে সেদিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। কোনো পরীক্ষার্থী ওএমআর শিটে সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লিখলে তার উত্তরপত্র বাতিল করা হবে।

কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে। পরীক্ষার্থী ছাড়া অন্য কারো কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা শেষে উত্তরপত্র (ওএমআর শিট) ও হাজিরাপত্র সিলগালা করে একই দিন রাত ৮টার মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। ডাক বা কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১২৫ টাকা হারে কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা পরীক্ষা শুরুর তিনদিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষের কাছে জমা দিতে হবে।

সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্র কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রূপালী বাংলাদেশ

Link copied!