রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩২
ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৫৪ পিএম
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় উদ্ধারকর্মী ও সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, এ হামলায় রোগী, চিকিৎসাকর্মী ও শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর তথ্য অফিস জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের...