× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:৩৯ পিএম

টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফার অবস্থা সংকটাপন্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০২:৩৯ পিএম

কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে হুজাইফার। ছবি : সংগৃহীত

কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চলছে হুজাইফার। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের মস্তিষ্কের রক্তনালিতে আঘাত লেগে স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এই আঘাতের কারণে মস্তিষ্কের ডান পাশে চাপ বেড়ে গেছে এবং তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। বোর্ড সভায় আপাতত দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এসব তথ্য জানানো হয়। 

বোর্ডের ভাষ্য অনুযায়ী, গুলির আঘাতের কারণে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, যা তার জটিল শারীরিক অবস্থার প্রধান কারণ।

চিকিৎসকরা জানিয়েছেন, চলমান চিকিৎসার সঙ্গে অতিরিক্ত ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষভাবে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এ ছাড়া শিশুটিকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়ার জন্য মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, আপাতত দেশে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

চিকিৎসকরা বলেন, গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কে রক্তনালির ক্ষতি এবং স্ট্রোক একসঙ্গে হওয়ায় হুজাইফার চিকিৎসা অত্যন্ত জটিল। তাই অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে তার চিকিৎসা অব্যাহত রাখা হচ্ছে।

Link copied!