× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৪১ পিএম

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিয়ানমারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার—সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার সংঘটিত হয়। কম গভীরতায় উৎপত্তি হওয়ায় এর কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কেঁপে ওঠে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ভূতাত্ত্বিকদের মতে, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।

এদিকে ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!