× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০১:২৩ পিএম

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০১:২৩ পিএম

মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত

মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার (৩০ মার্চ) দেশটির সংসদ তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমারে ৩ ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির অনেক জনপ্রিয় দল অংশগ্রহণ না করায় নির্বাচনকে পাতানো হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করে নির্বাচন সুষ্ঠু  ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য জান্তা শাসকগোষ্ঠীর।

মিয়ানমারের নতুন সংসদ সদস্যদের প্রায় ৯০ শতাংশই মিন অং হ্লাইং’র অনুগত। এদের মধ্যে ২৫ শতাংশ সংরক্ষিত কোটায় সেনাবাহিনী থেকে মনোনীত। বাকিদের অনেকে সেনা সমর্থিত দল থেকে নির্বাচিত। ৫ বছর আগে ২০২১ সালে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখল করায় অনেক পশ্চিমা দেশ দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাই’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সশস্ত্র সংঘাত ও গৃহযুদ্ধ চলতে থাকে। হাজার হাজার মানুষ নিহত এবং কোটি মানুষ উদ্বাস্তু হয়েছেন। বিরোধী গোষ্ঠীগুলো এখনো দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ রাখছে।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রশাসন মূলত বর্তমান সামরিক সরকারের সম্প্রসারিত সংস্করণ হবে, তবে এখন তা নাগরিক আড়ালে পরিচালিত হবে। কোনো ইঙ্গিত নেই যে মিন আং হ্লাইং বা তার সহযোগীরা ক্ষমতা দখলের পর থেকে বিরোধীদের ওপর চলমান সহিংস দমননীতি পরিবর্তন করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!