× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:১৭ এএম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:১৭ এএম

ভূমিকম্প। ছবি : সংগৃহীত

ভূমিকম্প। ছবি : সংগৃহীত

রোববার রাতে মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম নগরীতেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে বেরিয়ে আসেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৩৬ মিনিটে মিয়ানমারে মাঝারি মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৫৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Link copied!