ভোরবেলার সংবাদপত্র বিপণন ও পত্রিকা পৌঁছানোর অদৃশ্য কর্মযজ্ঞ
এপ্রিল ১৬, ২০২৬, ০১:৩৬ পিএম
শহরের রাস্তা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ল্যাম্পপোস্টের আলোগুলো তখনও নেভেনি-ঠিক সেই সময়ে একদল মানুষের দিন শুরু হয়। ঘড়িতে রাত ৩টা কি ৪টা। যখন চারপাশ নিস্তব্ধ, তখন রাজধানীর কারওয়ান বাজার বা প্রেসপাড়াগুলোতে শুরু হয় কর্মব্যস্ততা। আপনার ড্রয়িংরুমে বা দরজার নিচে প্রতিদিন ভোরে যে সংবাদপত্রটি পড়ে থাকে, তার পেছনের গল্পটি ঘাম এবং...