মার্চে দুর্ঘটনায় ঝরেছে ৫৮৭ প্রাণ : সেভ দ্য রোডের উদ্বেগজনক প্রতিবেদন
মার্চ ৩১, ২০২৬, ০২:৪৫ পিএম
দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার মিছিল থামছেই না। আকাশ, সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’-এর মাসিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। সংগঠনটির তথ্যমতে, গত মার্চ মাসে তিন পথে মোট দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৭ জন। এর মধ্যে কেবল ঈদের আগে...