× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০০ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০০ পিএম

পাটগ্রাম থানা। ছবি : রূপালী বাংলাদেশ

পাটগ্রাম থানা। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামের মোমিনপুর শিমুলতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতের নাম রফিকুজ্জামান পলাশ (৩৭)। তিনি রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওয়ালটন কোম্পানির পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওয়ালটন প্লাজার শোরুমের কাজে উপজেলার আলাউদ্দিন নগর এলাকার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা হয়েছিলেন তিনি। পথিমধ্যে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের উপজেলার জোংড়া ইউনিয়নের মনিনপুর এলাকায় তার মোটরসাইকেলের সঙ্গে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক সড়ক দুর্ঘটনায় পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!