× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৩২ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৩২ পিএম

সড়কে প্রাণ হারালেন অভিনেত্রী ।  ছবি : সংগৃহীত

সড়কে প্রাণ হারালেন অভিনেত্রী । ছবি : সংগৃহীত

ভারতের শোবিজ অঙ্গনে শোকের ছায়া। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। গত ২৩ মার্চ (সোমবার) রাতে রাজস্থানের জয়পুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শুটিং শেষ করে নিজের ‘ওয়াগন-আর’ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের সামনে একটি মোড় ঘোরার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার সময় মাথায় প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হর্ষিলকে মৃত ঘোষণা করেন।

হর্ষিল কালিয়া ছিলেন একাধারে মেধাবী অভিনেত্রী, সফল মডেল এবং সাবেক সংবাদ উপস্থাপিকা। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে উচ্চশিক্ষা শেষে তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। কত্থক নৃত্যেও তার বিশেষ পারদর্শিতা ছিল।

অভিনয় : জিও-হটস্টারের আলোচিত ক্রাইম থ্রিলার সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এ ছাড়া ‘হাট পাগলি’-সহ বেশকিছু রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।

মডেলিং : ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছিলেন।

তার এই অকাল প্রয়াণে রাজস্থানি চলচ্চিত্র ও ভারতের বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!