তাবেদারি নয়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই : জামায়াত আমির
ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বাধীনতা— তাবেদারি নয়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই।’
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আন্দোলনরত ৮ দলের খুলনার উদ্যোগে নগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) অনুষ্ঠিত...