চলতি মাসের ১৩ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার
ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৫৭ এএম
চলতি মাসের প্রথম ১৩ দিনে বাংলাদেশে এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ১.৫০ বিলিয়ন ডলারের সমতুল্য। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১...