× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৫৭ এএম

চলতি মাসের ১৩ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৫৭ এএম

১৩ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার। ছবি- সংগৃহীত

১৩ দিনেই রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার। ছবি- সংগৃহীত

চলতি মাসের প্রথম ১৩ দিনে বাংলাদেশে এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় ১.৫০ বিলিয়ন ডলারের সমতুল্য। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭ থেকে ১৩ ডিসেম্বর এই সাত দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার, আর মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।

আগের মাসগুলোর রেমিট্যান্সের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Link copied!