চলতি অর্থবছরের মার্চ মাসের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ পূর্বের বছরের একই সময়ে তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় প্রবাসীরা দেশে ৫৭৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ।
তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত প্রবাসীরা ২৩ হাজার ২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, বছর ব্যবধানে যা বেড়েছে ২২ শতাংশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন