× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৬ পিএম

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৩৬ পিএম

ডলার। ছবি- সংগৃহীত

ডলার। ছবি- সংগৃহীত

চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

এর মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।
 

Link copied!