ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ১৭ জনকে মৃত্যুদণ্ড দিল হুথি নিয়ন্ত্রিত আদালত
নভেম্বর ২৩, ২০২৫, ০৩:১৮ পিএম
ইসরায়েল , মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত একটি আদালত। বার্তাসংস্থা সাবা জানিয়েছে, সানার আদালত ‘আমেরিকান, ইসরায়েলি এবং সৌদি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের’ ১৭ জনকে একটি মামলায় এই সাজা দিয়েছে। একই মামলায় আরও দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং আরেকজনকে খালাস...