ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:২৮ এএম
মেঘলা ঢাকার আকাশ। ছবি : সংগৃহীত

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের জন্য ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে।