× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৬ এএম

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৪৬ এএম

রাজধানী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর।  ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ছবি : সংগৃহীত

ছুটির দিনে কলকারখানা বন্ধ এবং সড়কে যানবাহন কম থাকলেও আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা এবং এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। অপরদিকে, বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো রয়েছে শীর্ষে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শীর্ষে থাকা সারাজেভোর দূষণ স্কোর ৪০৪, অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। এই শহরের দূষণ স্কোর ২৫১, অর্থাৎ সেখানকার বাতাসও খুব অস্বাস্থ্যকর।

রূপালী বাংলাদেশ

Link copied!