× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:১২ এএম

বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:১২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে বায়ুদূষণ ক্রমে বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি রাজধানী ঢাকাও মারাত্মক বায়ুদূষণের কবলে রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষদিকে থাকছে ঢাকা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউআই-এর সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বের বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩৫৫, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩২৪, যা একইভাবে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতি নির্দেশ করে।

তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এ ছাড়া দেশটির কলকাতা (১৯৩) ও মুম্বাই (১৬১) যথাক্রমে চতুর্থ ও সপ্তম অবস্থানে রয়েছে।

এদিকে, কাতারের দোহা ১৬৯ স্কোর নিয়ে পঞ্চম, আফগানিস্তানের কাবুল ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ, চীনের ইউহান ১৬০ স্কোর নিয়ে অষ্টম, মিয়ানমারের ইয়াঙ্গুন ১৫৬ স্কোর নিয়ে নবম এবং মঙ্গোলিয়ার উলানবাটর ১৫৫ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!