ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৫৫ এএম
আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ মার্চ) ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এতে বলা হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে  বলেও পূর্বাভাসে  জানানো হয়েছে।