ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলতি মাসে তাপপ্রবাহ-কালবৈশাখীর শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:৫৬ পিএম
ঝড়ের শঙ্কা । ছবি : সংগৃহীত

চলতি মার্চ মাসে একাধিক মাঝারি মাত্রার তাপপ্রবাহ  ও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ মার্চ) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

এতে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক-দুদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের প্রধান নদনদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ থাকতে।