× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:৪৮ পিএম

টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:৪৮ পিএম

বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

বৃষ্টির দিন। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ পূর্বাভাস দিয়েছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে দেশে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, রাতে সামান্য বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু স্থানে এবং বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের দুয়েক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতে অপরিবর্তিত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!